
বিভিন্ন জায়গায় করোনার হেল্প সেন্টারে বাধা দেয়ার বিষয়টিকে অমানবিক অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার দুপুরে শেরপুরে বিএনপির পক্ষ থেকে ভার্চুয়াল করোনার হেল্প সেন্টার উদ্বাধনকালে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘যেখানে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত লোক মৃত্যুবরণ করছে, যেখানে এই মহামারীতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা, সেখানে করোনার হেল্প সেন্টারে বাধা দেয়া অমানবিক অপরাধ।এটা বিস্ময়কর বিষয়। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জাবোধ করছি। কার হুকুমে এসব বাধা দেয়া হয়েছে বিভাগীয় নেতাকর্মীকে তিনি তার খোঁজ নেয়ারও অনুরোধ জানান।
ভিন্নবার্তা ডটকম/এন