1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজশাহীতে করোনায় আরো ১৯ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ১০:২৩ am

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।এর আগের দিন একই ইউনিটে ১৫ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃত ১৯ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন সাতজন। আর ১১ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মারা গেছেন। ভর্তির পর করোনার নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্ট নিয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে।

রামেকে মারা যাওয়ায় ১৯ জনের মধ্যে রাজশাহীর সাত, চাঁপাইনবাবগঞ্জের চার, নাটোরের পাঁচ, নওগাঁর দুই ও পাবনার একজন ছিলেন। মৃত ১৫ জনের মধ্যে নয়জন পুরুষ ও ১০ জন নারী ছিলেন। এর মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দু’জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন ও ৬০ বছরের ঊর্ধ্বে আট জনের মৃত্যু হয়েছে।

রামেক করোনা ইউনিটে চলতি আগস্ট মাসে (১ আগস্ট থেকে ৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) এ নিয়ে মোট ৫২ জনের মৃত্যু হলো। এই হাসপাতালের করোনা ইউনিটে জুলাই মাসে মোট ৫৩১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গত জুনে মারা গেছেন ৩৬৯ জন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩০ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৯২ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন।

রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা ৫১৩টি। বর্তমানে রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার ২৭ দশমিক ৭৪ শতাংশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ