1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় ওএমএস দ্বিগুণ করা হয়েছে : খাদ্যমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১ ৯:১৫ pm

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় ওএমএস দ্বিগুণ করা হয়েছে।’ আজ সোমবার দুপুর ১২টায় নওগাঁর পোরশা উপজেলার নিতপুর খাদ্য গুদাম (এলএসডি) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশে পুরোদমে ধান-চাল সংগ্রহ চলছে। এ সময় কেউ সরকারি সংগ্রহে মানহীন ধান-চাল সরবরাহ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় এরই মধ্যে ওএমএস দ্বিগুণ করা হয়েছে। সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করা হবে। দেশে খাদ্য সংকট হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এ বছর রেকর্ড পরিমাণ খাদ্য মজুদ করা হয়েছে।’

খাদ্য মজুদে জায়গারও কোনো অভাব হবে না বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

পোরশা উপজেলার নিতপুর খাদ্য গুদাম পরিদর্শনের সময় রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আলমগীর কবীর, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজা, নিতপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিনসহ খাদ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ