1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় গণপরিবহন শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১ ৭:০৯ pm

ভিন্নবার্তা প্রতিবেদক: করোনায় গণপরিবহন শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আমরা গণপরিবহন শ্রমিকদের পাশে আছি ও থাকবো। সোমবার সায়েদাবাদ বাস টার্মিনালে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, করোনা মহামারিতে গণপরিবহনের শ্রমিক ভাইয়েরা নীরবে-নিভৃতে নিষ্পেষিত হচ্ছে। তাই, দক্ষিণ সিটির আওতায় সায়েদাবাদ বাস টার্মিনাল এবং ফুলবাড়িয়া ও গুলিস্তান টার্মিনালে যত শ্রমিক আছে, তাদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ হতে আমরা ১০০ টন খাদ্য শস্য এবার বরাদ্দ নিশ্চিত করেছি। দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যত বরাদ্দ পাওয়া যাবে, আমরা এখন থেকে চেষ্টা করবো যেন তার একটি অংশ আমাদের শ্রমিকরা পায়।

এ সময় সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে শেখ তাপস বলেন, সেখানে আমাদের শ্রমিক ভাইয়েরা কিভাবে থাকবেন, কিভাবে অবস্থান, কিভাবে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায় – সে বিষয়গুলো নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা একটি আধুনিক টার্মিনাল ঢাকাবাসীকে উপহার দেবো।
ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টু, ১৫ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ