1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মডেল পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১ ৩:৫৬ pm

রোববার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে ডিবি।

সোমবার পিয়াসার বিরুদ্ধে গুলশান থানায় এবং মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ফারুক হোসন।

তিনি জানান, পৃথক দুই থানায় এই মামলার পর আজই তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হবে।’

এর আগে গতকাল রাতে রাত ১০টার দিকে তাদের বাসায় অভিযান চালায় পুলিশ। তাদের কাছে মাদক পাওয়া গেছে বলে পুলিশের একটি সূত্র জানায়।

আটকদের মধ্যে মডেল পিয়াসা নানা ঘটনায় আলোচনায় ছিলেন। ২০১৭ সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় তার নাম সামনে আসে।

সর্বশেষ গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারে পর যে মামলা হয় তাতেও পিয়াসার নাম ছিল।

আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ওই ঘটনার কিছু দিন আগে সাফাতের সঙ্গে তার বিচ্ছেদ হয় বলে জানা গেছে।
ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ