1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নতুন ফরম্যাট নিয়ে চ্যাপেলের সমালোচনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১ ১১:৫০ pm

ক্রিকেট খেলাকে জনপ্রিয় করার কথা চিন্তা থেকেই টেস্টের পর ওয়ানডে ফরম্যাটের প্রচলন হয়।

৫০ ওভারের ক্রিকেট জনপ্রিয়তা পাওয়ার পর শুরু হয় টি-টোয়েন্টি ফরম্যাট।

ক্রিকেটের এই বাজারি সংস্করণ আবিস্কারের পর থেকেই জনপ্রিয়তায় তুঙ্গে। টি-টোয়েন্টির জনপ্রিয়তা পরখ করে শুরু হয় ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

তবে একশ বলের ক্রিকেটের প্রচলন হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ সাবেক তারকা ক্রিকেটাররা। এর আগে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার সমালোচনা করেছেন। তার মতো একই সুরে কথা বলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ইয়ান চ্যাপেল।

চ্যাপেল বলেছেন, অলিম্পিক গেমসে ১০০ বলের ক্রিকেটের অন্তর্ভুক্তির মূল কারণ হলো টেলিভিশন থেকে ভালো চুক্তি পাওয়া। তাছাড়া বেশি সংখ্যক দর্শক ক্রিকেট দেখতে পারবে। তবে একশ বল নয়, অলিম্পিকে টি-টোয়েন্টি ফরম্যাট থাকলে আরো ভালো হতো। ওভার কমিয়ে ফরম্যাট পরিবর্তনের কোন মানে হয় না।

অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক আরও বলেছেন, বেশি সংখ্যক মানুষকে ক্রিকেট দেখতে উৎসাহী করার জন্য একশ বলের ফরম্যাট চালু। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ২০ বল না কমালেও জনপ্রিয়তা থাকবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ