
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা সদরের গিধারিপুর পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি মালবাহী ট্রাক রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি গিধারিপুর পেট্রল পাম্পের সামনে পৌঁছলে একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে গিয়ে ঘটনাস্থলেই ৩ যাত্রী মারা যান। আর আহত হন আরও ৩ যাত্রী।
আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরে লাশগুলো হেফাজতে নেয় হাইওয়ে থানা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাঈদ মো. ইমরান জানান, খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ