1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ছুটির দিনে রাজধানীতে গ্রেফতার ৩৮১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১ ৭:৫৬ pm

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে আজ (শুক্রবার) গ্রেফতার হয়েছেন ৩৮১ জন। এছাড়া ১০৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ৬৯ হাজার ৯৪০ টাকা।

একই সঙ্গে ট্রাফিক বিভাগ ৩২১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ৮ লাখ ১৭ হাজার টাকা। এ নিয়ে আট দিনে রাজধানীতে মোট গ্রেফতার হলেন চার হাজার ৫ জন। শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, বিধিনিষেধের অষ্টম দিনে সকাল থেকে ডিএমপির ৮টি বিভাগে রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৩৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।

যথাযথ কারণ ছাড়া যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৩২১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ৮ লাখ ১৭ হাজার টাকা।

তিনি আরও বলেন, দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে বৃষ্টি উপেক্ষা করে অষ্টম দিনেও রাজধানীজুড়ে সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় এবং প্রতিষ্ঠান খোলা রাখায় ১০৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬৭ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ