1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১ ৪:৪৭ pm

ফেরি ঘাটের পল্টুন থেকে বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন শাহিন খলিফা (৩৫) নামে এক চা বিক্রেতা। তিনি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকার হাসমত আলী খলিফার ছেলে। বিশ্বাসের হাট এলাকাতেই তার একটি চায়ের দোকান রয়েছে।

স্থানীয়রা জানান, শাহিন খলিফা দোকানের মালামাল ক্রয়ের জন্য বরিশাল নগরে আসেন। ফিরে যাওয়ার সময় কীর্তনখোলা নদীর বেলতলা ফেরিঘাটের পল্টুনের ওপর ট্রলারের অপেক্ষায় বসে ছিলেন। হঠাৎ করেই তিনি সেখান থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

স্বজনরা জানান, নিখোঁজ শাহিনের মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এদিকে খবর পেয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। সর্বশেষ বিকেল ৪টা পর্যন্ত শাহিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নদীতে ডুবুরিরা কাজ করছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ