1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ব্যবসায়ী থেকে জোর করে চেক ও ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনায় মামলা

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ১১:৫৩ pm

নীলফামারীর সৈয়দপুরে ব্যবসায়ীকে আটকিয়ে মার ডাং করে জোর পূর্বক তিনটি চেকের পাতায় ও ৩০০ টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় নীলফামারী আদালতে মামলা দায়ের করেছেন ভূক্তভোগী ওই ব্যবসায়ী । গত ১৮ জুলাই নীলফামারী আমলী আদালত- ২ এ মামলাটি দায়ের করা হয় । আদালত মামলাটি আমলে নিয়ে সৈয়দপুর থানাকে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন। সেই সাথে চেক ও ষ্ট্যাম্প উদ্ধারের ও আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়,কামারপুকুর সরকার পাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে আফজাল হোসেন (মনু) দীর্ঘদিন ধরে থাই মিস্ত্রী হিসাবে সুনামেরযসহিত ব্যবসা করে আসছেন। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের পাশে নিজ মালিকাধীন ৫.৬৬ শতক জমি বিক্রয় করিতে চাইলে একই ইউনিয়নের উত্তর অসুরখাই গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে শাহজাহান আলী ক্রয় করতে ইচ্ছুক হনএবংবিভিন্ন মেয়াদে মনুকে ৪ লাখ ৫ হাজার টাকা প্রদান করেন।পরে শাহজাহান আলী ওই জমি ক্রয় করতে অনিহা প্রকাশ করেন এবং জমির টাকা তার ছেলে লিটনের চাকুরীর তদদীরকারক বিপুলকে দিতে বলেন। সে অনুযায়ী মনু বিপুলকে ৩ লাখ ৫ হাজার টাকা দেন। বাকী ১ লাখ টাকা শাহজাহান আলীকে বুঝিয়ে দেন। পরে লিটনের চাকুরী না হলে বিপুলকে টাকা ফেরতের চাপ দিতে থাকেন শাহজাহান ও তার লোকজন। পরবর্তীতে বিপুল সবার কাছে মনুর কাছ থেকে টাকা গ্রহণের কথা স্বীকার করেন। গত ২৬ জুন রাত ১০ টায় মনু তাঁর ব্যক্তিগত কাজ সেরে তোফায়েলের মোড়ে আসলে ওই ঘটনার জের ধরে কৌশলে মনুকে ডেকে শাহজাহান আলী তাঁর বাড়িতে নিয়ে যায় । সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন লিটন,মোকতাজুল ইসলাম টিপু,আজিজুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজন । এ সময় তারা মনুকে মার ডাং শুরু করেন। মার ডাংয়ের এক পর্যায়ে উল্লেখিত ব্যক্তিরা মনুর কাছ থেকে রুপালী ব্যাংক সৈয়দপুর শাখা যার হিসাব নং-২৬২৯,তিনটি ফাঁকাচেকের পাতায় ও ১০০ টাকার ফাঁকা তিনটি নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তারিয়ে দেন। ঘটনাটি পরে মিডিয়ায় প্রকাশ হয় । ঘটনার পরের দিন শাহজাহান আলী ফাঁকা ষ্ট্যাম্পে ৮ লাখ টাকা বসিয়ে নীলফামারী আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। মনু ১৯ জুলাই আদালত থেকে জামিন নেন। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

ওই মামলায় না পেরে আবার নতুন কৌশল করেন। ছিনিয়ে নেওয়া চেক দিয়ে মামলার কৌশল করেন। সে অনুযায়ী ২৬ জুলাই রুপালী ব্যাংকে যান শাহজাহানসহ তাঁর লোকজন। তারা ৩৭৩৬৭৮৮ নং চেকের একটি পাতায় ১০ লাখ টাকার অংক বসিয়ে চেকটি ডিজঅনার করার জন্য। কিন্তু চেকে তারিখ লেখা ছিল ০১/০১/২০২১ইং। যেহেতু চেকের মেয়াদ ৬ মাস পার হয়েছে তাই চেকটি ফেরত দেন ব্যাংক কতৃপক্ষ । অপরদিকে ছিনিয়ে চেকের বিষয়টি ব্যাংক ম্যানেজারকে জানাতে গিয়ে ডিজঅনারের বিষয়টি জানতে পারেন আফজাল হোসেন মনু,এসময় তিনি আদাতের আদেশ ও মামলার কাগজ পত্র দেখান ম্যানেজারকে। এব্যাপারে আজ বৃহস্পতিবার সৈয়দপুর রুপালী ব্যাংকের ম্যানেজার মাসুদ রানা জানান,এক ব্যক্তি ১০ লাখ টাকার ৩৭৩৬৭৮৮ নং একটি চেক ডিজঅনার করার জন্য ব্যাংকে এসেছিল। চেকটির মেয়াদ ৬ মাস পার হওয়ায় চেকসহ ওই ব্যক্তিকে ফেরত দেওয়া হয়েছে । এদিকে এ ঘটনায় উল্লেখিত ৪ জনকে আসামী নীলফামারী আদালতে একটি মামলা দায়ের করেছেন আফজাল হোসেন মনু । মামলা নং-৭৭,তাং-১৮/০৭/২০২১

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ