1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মহামারিকালে শ্রমিক ছাটাই না করতে শ্রম প্রতিমন্ত্রীর অনুরোধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ৮:৪১ pm

মহামারিকালে শ্রমিক ছাঁটাই এবং কারখানা লে-অফ ঘোষণা না করতে মালিকদের বিশেষ অনুরোধ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে আরএমজি এবং নন আরএমজিসহ সকল প্রকার শিল্প এবং কল-কারখানা মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তিনি এ অনুরোধ জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধের আওতায় সকল প্রকার কলকারখানা বন্ধ রয়েছে। এই দুর্যোগ মুহূর্তে কোনো শ্রমিক ছাঁটাই এবং কোনো প্রকার শিল্প-কলকারখানা লে-অফ ঘোষণা না করতে মালিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

করোনা মহামারি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য ‘দুরে্যাগ’ উল্লেখ করে প্রতিমন্ত্রী দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

সেই সাক্ষাৎ শেষে সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, যতো শিগগির সম্ভব দেশের সব রপ্তানিখাতসহ সকল প্রকার উৎপাদনমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া প্রয়োজন। অন্যথায় রপ্তানিখাতের অর্ডারসমূহ বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সকল প্রকার রপ্তানি বাণিজ্য।পণ্য সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে।

পাশাপাশি রপ্তানি কার্যক্রমে নিয়োজিত সকল শ্রমিক-কর্মচারীদের টিকা প্রদানের আওতায় নিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ