1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাভার্ড ভ্যানের ধাক্কায় ৩ শ্রমিক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ১১:২৯ am

কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই ২ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন ৩ জন। তাদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম।তবে নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

জানা যায়, হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক-সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু ওঠাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানটিও উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। আহত তিনজনের মধ্যে হাসপাতালে মারা যান আরও একজন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এএসআই শহিদুল জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের অবস্থা গুরুতর। পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ