1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

কোয়ার্টারে ব্রাজিল, বিদায় জার্মানির

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১ ৬:৩৯ pm

টোকিও অলিম্পিকে আবারও জয় পেয়েছে ব্রাজিল। রিচার্লিসনের জোড়া গোলে ৩-১ ব্যবধানে সৌদি আরবকে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। আর এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

সৌদি আরবের বিপক্ষে ম্যাচে শুরু থেকে বল দখলের লড়াই হয়েছে সমানতালে। খেলার শুরু থেকেই সেলেসাওদের চাপে রেখেছিল সৌদির ফুটবলাররা। তবে ম্যাচের শুরুতে লিড পায় ব্রাজিল। ম্যাচের ১৪ মিনিটে ম্যাথিউস কুনহা এগিয়ে নেন তাদের। তবে গোল পরিশোধ দিতে খুব বেশি সময় নেয়নি সৌদি আরবও। ২৭ মিনিটে আব্দুল্লাহ আল আমরির গোলে সমতা ফেরায় তারা। সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।

বিরতির পর ম্যাচের ৭৩ মিনিটে ব্যবধান বাড়ায় সেলেসাওরা। রিচার্লিসন গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। পরে ম্যাচের শেষ মুহূর্তে ৯৩ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনিই।

অন্যদিকে একই গ্রুপের আরেক খেলায় আইভোরি কোস্টের সঙ্গে ড্র করেছে জার্মানি। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়। বিরতির পর জার্মান ফুলব্যাক বেঞ্জামিন হেনরিকসের আত্মঘাতী গোলে ৬৭ মিনিটে এগিয়ে যায় আইভোরি কোস্ট। তবে এডুয়ার্ড লোয়েনের গোলে ৭৩ মিনিটে সমতায় ফিরলেও পরের রাউন্ডে যাওয়ার জন্য তা যথেষ্ট ছিল না। ফলে বিদায় নিতে হয় তাদের। এই গ্রুপ থেকে ব্রাজিল ও আইভোরি কোস্ট পরের রাউন্ড নিশ্চিত করেছে।

‘ডি’ গ্রুপে অনেকটা নির্ভার ছিল ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল ব্রাজিল। এই ম্যাচ জয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে তারা। আইভোরি কোস্টের পয়েন্ট ৫।

এর আগে অলিম্পিকের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছিল ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। রিচার্লিসনের হ্যাটট্রিকে জার্মানি অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়েছিল ৪-২ গোলে। কিন্তু পরের ম্যাচেই আইভরি কোস্টের বিপক্ষে হোঁচট খায় সেলেসাওরা। এবার সৌদি আরব অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াল সেলেসাওরা।

অন্যদিকে ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে হন্ডুরাসকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।

‘সি’ গ্রুপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা অলিম্পিক দল। সাইতামা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ