1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২৪ ঘণ্টায় রেকর্ড ১৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১ ৪:১৬ pm

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বর্তমানে প্রতি ঘণ্টায় ছয়জনের বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের হাসপাতালে মোট ১৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ১৫০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে তিনজন ভর্তি হন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৮ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৫৭ জন এবং ঢাকার বাইরে ১১ জন ভর্তি রয়েছেন। ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া চারজন রোগীর তথ্য-উপাত্ত পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫৩ জনের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩৬ জন, বেসরকারি হাসপাতালে ১১৪ জন এবং ঢাকার বাইরে চট্টগ্রাম ও খুলনা বিভাগের হাসপাতালে তিনজন ভর্তি রয়েছেন।

বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ