1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের বিদেশ যেতে অনুমতি লাগবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১ ৯:১৮ pm

দেশের আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিদেশে যাওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। এর জন্য ভ্রমণের অন্তত ১৫ দিন আগে পরিচালনা পর্ষদের অনুমোদনের কপিসহ বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ক্ষমতাবলে এ নির্দেশ জারি করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের দীর্ঘ সময়ের জন্য বিদেশে অবস্থান না করারও পরামর্শ দেওয়া হয়েছে। কারণ হিসেবে, প্রাতিষ্ঠানিক কাজে গতিশীলতা কমার পাশাপাশি ব্যবস্থাপনা ও পরিচালনাগত ঝুঁকিসহ আর্থিক ক্ষতির সম্ভাবনার কথা উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ