1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আগুনের গুজবে র‌্যাবের মামলা, গ্রেফতার ৭

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১ ১:৪৪ am

সিলেটে আগুনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। রোববার র‌্যাব-৯ এর এসআই মো. মনিরুজ্জামান বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় এ মামলা দায়ের করেন।

এ ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে অভিযান চালিয়ে নগরীর বিমানবন্দর এলাকার আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মায়া (২৮) ও মামলার এজাহার নামীয় ৬ জনসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব-৯।

মামলার আসামিরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার তরুগাঁওয়ের মৃত খলিলুর রহমানের ছেলে মো. আশফাকুর রহমান (৩২), একই উপজেলার মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), আওই (বানীগ্রাম) এর মোবারক আলীর ছেলে সোহেল আহমদ (২৬), বাঘীরঘাটের মৃত আশাব আলীর ছেলে আবুল কাসেম (৩৫), শহরতলীর পীরের চকের মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৪৭), কুচাই (পশ্চিমবাগ) এর ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮), তাহমিদ আহমদ চৌধুরী ও এস ইউ শিপলু।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. ছামিউল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাকী আসামিদের গ্রেফতারেরও তাদের অভিযান চলছে। গুজব রটনাকারীদের বিরুদ্ধে র‌্যাবের তৎপরতা অব্যাহত থাকবে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে- আসামিরা সিলেট ১৭ পদাতিক ডিভিশন সেনাবাহিনী ক্যাম্পের ১৬ তলা বিশিষ্ট বিল্ডিংয়ে আগুন লাগা শীর্ষক মিথ্যা ও ভয়ভীতি প্রর্দশনমূলক তথ্য উপাত্ত প্রচার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ম বহির্ভূতভাবে ব্যবহার করে সরকার বিরোধী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার অপপ্রয়াসে অনুমতি ছাড়া সংগ্রহ করে আক্রমণাত্মক মানহানিকর তথ্য-উপাত্ত প্রচার করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছিল। যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সালের ২৫, ২৬, ২৯, ৩১, ৩৩ ও ৩৫ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ