1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মেয়র আইভীর বাসায় গিয়ে সমবেদনা জানালেন এমপি সেলিম ওসমান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১ ১:৩৯ am

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মায়ের মৃত্যুতে তার বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টায় এমপি সেলিম ওসমান মেয়র আইভীর দেওভোগের বাস ভবনে গিয়ে এই সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় মেয়র আইভী তার মায়ের জন্য দোয়া কামনা করেন। এমপি সেলিম ওসমান মেয়র আইভীর সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেন এবং তার মাথায় হাত দিয়ে দোয়া করেন।

এর আগে রোববার বাদ এশা মেয়র আইভীর বাসভবনের অদূরে অবস্থিত বাইতুন নূর জামে মসজিদে মরহুমার জানাজায় অংশ নেন সেলিম ওসমান। সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল।

রোববার বিকালে পৌনে ৫টায় নারায়ণগঞ্জ পৌরসভার ( এখন বিলুপ্ত ) সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা প্রয়াত আলী আহাম্মদ চুনকার স্ত্রী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগম (৭০) ইন্তেকাল করেন।

মেয়র সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠ স্বজনরা জানান, গত কয়েক মাস ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ