1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জাপান সাড়ে ৩০ লাখ টিকা দিবে, শুক্রবার আসবে আরও পাঁচ লাখ: পররাষ্ট্রমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১ ৬:২৬ pm

জাপান বাংলাদেশকে সব মিলিয়ে মোট সাড়ে ৩০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার দুপুরে এসেছে দুই লাখ ৪৫ হাজার টিকা।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণ করে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, জাপান আমাদের অনুরোধে সাড়া দিয়ে প্রথমে ২৯ লাখ টিকা দিতে সম্মত হয়। পরে আরও দেড় লাখ টিকা দেওয়ার কথা জানায়। শুক্রবার জাপান থেকে আরও পাঁচ লাখ টিকা আসবে।

জাপান আমাদের অনেক পুরোনো বন্ধু, বাংলাদেশের পক্ষ থেকে জাপানের জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন, যখনই আমরা বিপদে বা সমস্যায় পড়ি জাপান শর্তহীনভাবে পাশে দাঁড়ায়। এবারও নভেল করোনা ভাইরাসের টিকার জন্য আমরা জাপান সরকারের কাছে অনুরোধ করেছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান থেকে আসা অ্যাস্ট্রেজেনেকার টিকা পর্যায়ক্রমে দ্বিতীয় ডোজ যারা দিতে পারেনি তাদের দেওয়া হবে।

দেশে টিকা উৎপাদনের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিভিন্ন দেশ থেকে টিকা পাওয়ার প্রতিশ্রুতি পাচ্ছি। তবে আমাদের নিজেদেরও টিকা উৎপাদনের দিকে নজর দিতে হবে। এটি একটি দীর্ঘমেয়াদি যুদ্ধ। এ যুদ্ধে আমাদের টিকে থাকতে হলে টিকা উৎপাদন করতে হবে। এর মধ্যেই অনেক দেশ যৌথভাবে টিকা উৎপাদন শুরু করেছে। দেশের কয়েকটি প্রতিষ্ঠানের টিকা উৎপাদনের সব ধরনের সক্ষমতা রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর মধ্যেই বিভিন্ন দেশ থেকে প্রায় দুই কোটি ডোজ টিকা এসেছে ও আসার পথে রয়েছে। আমাদের টিকার আর সমস্যা হবে না।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ