
মোঃ আবুল হোসাইন
নিদ্রামগ্ন ইব্রাহিম—–দেখিলো স্বপনে,
প্রিয় বস্তু আল্লাহকে–দিতে হবে দানে।
ভাবিয়া চিন্তিয়া তিঁনি-কিছু নাহি পান,
অবশেষে প্রিয় বস্তু–জেনে কাঁদে প্রাণ।
ইসমাইলকে ডেকে—প্রভাতে কহিলা,
“কোরবানি হতে হবে–এসেছে উসিলা।
হাসিয়া কহিলো” পিতা–কোন চিন্তা নাই,
আল্লাহর পথে মৃত্যু——সদা আমি চাই”।
“স্রষ্টা যদি খুশি হন—–আমার এ দানে,
কোরবানি আমি হতে–চাই তারি শানে।
চলো নিয়ে মোরে পিতা–কোথা যেতে হবে?
পূর্ণ করো স্রষ্টাদেশ———তুমি এই ভবে।”
ধারালো ছুরিকা হাতে —চলে গেলো মিনা,
পুত্র ইসমাইল রয় ———সদা অশ্রুহীনা।
পুত্রের ভালোবাসার——কথা মনে করে,
জন্মদাতার চোখের——পানি যায় ঝরে।
পিতৃ চোখে অশ্রু দেখে—কহিলো পিতাকে,
“আঁখি তুমি বন্ধ করো—–ভুলিতে মায়াকে”
আঁখি বন্ধ করে যবে——ছুরিকা চালালো,
স্রষ্টার আদেশে সেথা——দুম্বা জবে হলো।
সেই থেকে শুরু হলো— কোরবানি প্রথা,
পালন করিছে দ্বীন —–কোরানের কথা।
কোরবানি নহে শুধু——পশু হত্যা করা,
নিয়ত আসল কথা—-জানে সারা ধরা।
মনের পশুকে যদি——কভু মারা যায়,
খোদার সন্তুষ্টি লাভ—–তবে হবে তায়।
ভিনন্নবার্তা/এমএসআই