মোঃ আবুল হোসাইন
নিদ্রামগ্ন ইব্রাহিম-----দেখিলো স্বপনে,
প্রিয় বস্তু আল্লাহকে--দিতে হবে দানে।
ভাবিয়া চিন্তিয়া তিঁনি-কিছু নাহি পান,
অবশেষে প্রিয় বস্তু--জেনে কাঁদে প্রাণ।
ইসমাইলকে ডেকে---প্রভাতে কহিলা,
"কোরবানি হতে হবে--এসেছে উসিলা।
হাসিয়া কহিলো" পিতা--কোন চিন্তা নাই,
আল্লাহর পথে মৃত্যু------সদা আমি চাই"।
"স্রষ্টা যদি খুশি হন-----আমার এ দানে,
কোরবানি আমি হতে--চাই তারি শানে।
চলো নিয়ে মোরে পিতা--কোথা যেতে হবে?
পূর্ণ করো স্রষ্টাদেশ---------তুমি এই ভবে।"
ধারালো ছুরিকা হাতে ---চলে গেলো মিনা,
পুত্র ইসমাইল রয় ---------সদা অশ্রুহীনা।
পুত্রের ভালোবাসার------কথা মনে করে,
জন্মদাতার চোখের------পানি যায় ঝরে।
পিতৃ চোখে অশ্রু দেখে---কহিলো পিতাকে,
"আঁখি তুমি বন্ধ করো-----ভুলিতে মায়াকে"
আঁখি বন্ধ করে যবে------ছুরিকা চালালো,
স্রষ্টার আদেশে সেথা------দুম্বা জবে হলো।
সেই থেকে শুরু হলো--- কোরবানি প্রথা,
পালন করিছে দ্বীন -----কোরানের কথা।
কোরবানি নহে শুধু------পশু হত্যা করা,
নিয়ত আসল কথা----জানে সারা ধরা।
মনের পশুকে যদি------কভু মারা যায়,
খোদার সন্তুষ্টি লাভ-----তবে হবে তায়।
ভিনন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051