
করোনা রোগীর চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী শিক্ষার্থী সৈয়দ তানজিল আহমদ। মঙ্গলবার দুপুর ১টায় তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজস্ব অর্থায়নে ৫টি অক্সিজেন সিলিন্ডার দেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাধীন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা, আওয়ামী লীগ ও যুবলীগের নেতারাসহ হাসপাতালের চিকিৎসক, নার্স কর্মকর্তা কর্মচারীরা।
সৈয়দ তানজিল আহমদ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বেয়াই ভাটিপাড়া গ্রামের চৌধুরীবাড়ির এমএইচ চৌধুরীর (পারুল) নাতি। সৈয়দ তানজিল আহমদ কানাডায় লেখাপড়া করছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ