1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লঞ্চে চরম অবহেলিত স্বাস্থ্যবিধি, ভোগান্তি নিয়েই ঢাকা ছাড়ছে মানুষ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ১২:৪২ pm

আগামীকাল ঈদুল আজহা। তাই স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষমুহুর্তেও জনসমাগমপূর্ণ সদরঘাট লঞ্চ টার্মিনাল।

কারও হাতে ব্যাগ, কারও মাথায় কিংবা পিঠে। কেউ কেউ শিশুসন্তানকে কোলে নিয়ে ঘণ্টার পড় ঘণ্টা দাঁড়িয়ে আছেন টার্মিনালে। রাস্তায় অসহনীয় জ্যাম, ভ্যাপসা গরম, অন্যদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। তারপরও রাজধানী ছাড়ছেন ঘরমুখো হাজার হাজার মানুষ।
এদিকে টার্মিনালে কিংবা লঞ্চে কোথাও কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। যাত্রীদের ভিড়ের কারণে নেই শারীরিক দূরত্বও। গাদাগাদি করে রাজধানী ছাড়ছেন ঘুরমুখো মানুষ। এতে করোনা ভাইরাসের সংক্রমণ ও নানা ভোগান্তির কথা জেনেও কয়েকগুণ বাড়তি ভাড়ায় ছুটছেন নিজ নিজ গন্তব্যে। ফলে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি রক্ষা হচ্ছে না কোথাও।

মঙ্গলবার (২০ জুলাই) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘুরে দেখা যায়, ঈদ যাত্রার শেষে মুহুর্তে হাজার হাজার মানুষ গভীর রাত থেকেই জড়ো হতে থাকেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। অনেক যাত্রী আগেই লঞ্চে উঠে জায়গা দখল করে রাখছেন। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। কয়েকটি লঞ্চের অতিরিক্ত যাত্রী বোঝাই হলেও ঘাট ছেড়ে যায়নি। এদিকে হাতিয়া, বেতুয়া লাইনের লঞ্চ ঘাটে না পাওয়ায় পন্টুনে যাত্রীদের ভিড় আরও বেশি বাড়ে। কেউ কেউ ভিড় ঠেলে হন্যে হয়ে খুঁজছেন নির্দিষ্ট গন্তেব্যের লঞ্চ। এতে পন্টুনে মানা হয়নি স্বাস্থ্যবিধি। সেখানে মাস্ক ছাড়াই যাত্রীদের যাতায়াত করতে দেখা গেছে।

টার্মিনালে লঞ্চের জন্য অপেক্ষা করছেন পল্লী বিদ্যুতে কর্মরত মিরাজ। তিনি জানান, বাইপাইল থেকে রাত দেড়টায় সদরঘাট টার্মিনালে এসেছেন। দৌলতখান যাওয়ার এখনও লঞ্চের জন্য অপেক্ষা করছেন। এছাড়া রাত আসতে অনেক কষ্ট হয়েছে। রাস্তায় গাড়ির সংকট ফলে বলিয়াপাড়া থেকে গাবতলি পর্যন্ত পায়ে হেঁটে পড়ে বাসে চড়তে হয়েছে। তারপর শুরু জ্যাম, একই সঙ্গে বৃষ্টি ও ভ্যাপসা গরম। এর থেকে ভোগান্তি আর কি হতে পারে। গুলিস্থান এসে সহ্য করতে না পড়ে বাস থেকে নেমে হেঁটে চলে এসেছি। কখন বাড়ি যাবো জানি না। আর করোনার ভোগান্তিতো আছেই। তারপরও বাড়ি যেতে চাই বাবা মায়ের সঙ্গে ঈদ করতে। যেতে যেমন ভোগান্তি আসতেও ভোগান্তি।

মিরপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন মো. রাকিব। তিনি জানান, ১০ দিনের ছুটিতে বাড়ি যাচ্ছি ঈদ করতে। তবে সদরঘাট আসতে অনেক কষ্ট হয়েছে। তারপর মালিক বলেছে ১ তারিখে চলে আসতে ‘লকডাউনে’ কীভাবে আসবো জানি না। আসতে না পারলে চাকরি চলে যাবে। সেটা জেনেও স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি।

শাহনাজ এসেছেন মহাখালি থেকে। তিনি জানান, একটি গার্মেন্টসে চাকরি করেন। মালিক ১০ দিনের ছুটি দিয়েছে ২৯ তারিখ কাজে যোগ দিতে বলেছে। গ্রামের বাড়ি বেতুয়া যেতে আসতেই তিন দিন নাই। আবার সরকার ‘লকডাউন’ দিয়েছে ৫ তারিখ পর্যন্ত। বাড়ি থেকে আসবো কীভাবে জানি না। মহাখালি থেকে আসতে সময় লেগেছে তিন ঘণ্টা। ঘাটে লঞ্চ নেই। কখন আসবে জানি না। স্বাস্থ্যবিধির কথা বলতেই বলে, ঘাটে হাজার হাজার মানুষ কেউ মানছে স্বাস্থ্যবিধি। এতো লোকের ভিড়ে মানা কষ্ট। মরে গেলে যাবো। আগে বাড়ি যাই। পড়ে সব দেখা যাবে।

এদিকে ঈদের বেশ কয়েকদিন আগে গ্রামে যেতে পারলেও ফেরা নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন অনেকে। তারা বলছেন, ঈদের আগে লাখ লাখ মানুষ নানা কষ্ট আর ভোগান্তি নিয়ে ঢাকা ছাড়বে। ঈদের পরে একদিনের মধ্যে এতো মানুষ কীভাবে ঢাকায় ফিরবেন। ২৩ তারিখ থেকে ফের ‘লকডাউন’ শুরু হলে ঈদের পর দিন সবাই ফিরতে শুরু করবে। এতে বাস, লঞ্চ, ট্রেন ও ফেরিতে চাপ পড়বে। এমনিতেই করোনার সর্বোচ্চ সংক্রমণের মধ্যেও মানুষ স্বাস্থ্যবিধি মানেন না। এখন বাড়ি আসা যাওয়ায় জনসমুদ্রের মধ্যে কীভাবে স্বাস্থ্যবিধি রক্ষা করে চলবো।

কয়েকটি লঞ্চের ভিতরে ঘুরে দেখা যায়, অনেক লঞ্চে নেই স্বাস্থ্যবিধির ব্যবস্থা। প্রবেশমুখে হ্যান্ডস্যানিটাইজার ছিটানোর নির্দেশ থাকলেও কর্তৃপক্ষের অবহেলায় তা হচ্ছে না। লঞ্চের ভেতরে যাত্রীরা একজনের গাঁয়ে লেগে আরেকজন বিছানা করছেন। অনেকের মুখে নেই মাস্ক। কেউ কেউ খোশগল্পে মেতে উঠেছেন। হকাররা ঝালমুড়ি, আম, আপেল, খেজুরসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে একজনের কাছ থেকে আরেকজনের কাছে গিয়ে বিক্রি করছেন। তাদের কারও মুখে নেই মাস্ক। হাত পরিষ্কার না করেই খাচ্ছেন কেউ কেউ।

এবিষয়ে ঢাকা-বরগুনা রুটে চালাচালকারি লঞ্চ এম ভি অভিজান-১০ এর ম্যানেজার বলেন, ভাই গতকাল বিকেল থেকেই যাত্রীদের চাপ বেড়েছে। এখন আর কোথাও নেই স্বাস্থ্যবিধি। আজ বিকেলে আরো বাড়বে। লঞ্চে উঠার নির্দিষ্ট পথ থাকলেও চারদিক দিয়ে ওঠা যায়। ফলে যে যেভাবে পারছেন লঞ্চে উঠে যাচ্ছেন। আমরা নিষেধ করলেও মানছেন না। যাত্রীদের সামাজিক দুরত্ব বজায় রাখতে বললেও মানানো যাচ্ছে না। অর্ধেক যাত্রী উঠাবে কে? অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চললে অন্য যাত্রীরা যাবে কই। যত বিধিবিধানই করুক যাত্রীদের ভোগান্তি কমবে না। লঞ্চ কেনো সবখানেই যাত্রীরা হয়রানির শিকার হতে হচ্ছে। আমাদের সন্ধ্যায় ছাড়ার কথা থাকলেও সকাল সাড়ে ৮টা বাজে লঞ্চে বসার মতো খালি জায়গাও নেই। ফলে একটার আগেই ঘাট ছেড়ে চলে যেতে হবে।

ঢাকা-নাজিরপুর-লালমোহন রুটে চলাচল করে গ্লোরী অব শ্রীনগর-২। লঞ্চটির সুপারভাইজার মো. শামীম বলেন, সরকারের নির্দেশ মতো স্বাস্থ্যবিধি মেনে যাত্রী উঠানোর কথা থাকলেও যাত্রীরা কোনো কিছুই মানছেন না। মাস্ক ছাড়া লঞ্চে উঠতে দেওয়া হচ্ছে না। প্রবেশ পথে স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে। কিন্তু ভেতরে কোনো কিছু ঠিক রাখা যাচ্ছে না। আমরা তাদের বলতে পারবো এর বেশি কিছু আমাদের করার নেই। যাত্রীরা যদি নিজেদের ভালো নিজেরা না বোঝে তাহলে আমরা কি করবো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগ থেকে জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম হলো নৌপথ। ৪৩টি রুটে দৈনিক ৮৫টি লঞ্চ ছেড়ে গেলেও ঈদে যাত্রীদের চাপ সামলাতে অতিরিক্ত লঞ্চ যুক্ত করতে হয় কর্তৃপক্ষকে। গতকাল গার্মেন্টসগুলো ছুটি হয়েছে ফলে যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ২৫টি লঞ্চ দেশের বিভিন্ন রুটে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গেছে। এসময়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছে প্রায় ৫০টি লঞ্চ। ঈদ উপলক্ষ্যে অন্যান্য সময়ের তুলনায় এখন লঞ্চ একটু বেশি যাওয়া আসা করছে। গতকাল ১১৫টি লঞ্চ ছেড়ে গেছে। আজ আরো বেশি যাবে যাত্রীদের চাপ দেখে মনে হচ্ছে আজ ১২৫টির মতো লঞ্চ রাত সাড়ে ১২টার মধ্যে বিভিন্ন রুটে ছেড়ে যাবে।

এদিকে মঙ্গলবার (১৩ জুলাই) এক জরুরি বিজ্ঞপ্তিতে কঠোর ‘বিধি-নিষেধ’ শিথিল করায় ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে নৌযান পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। তবে, যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ২৩ জুলাই সকাল থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ, স্পিডবোট, ট্রলার ও অন্যান্য) চলাচল বন্ধ থাকবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ