1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন উদ্ধার, আটক ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১ ৩:৩১ pm

ছিনতাইয়ের ঘটনার ৫০ দিন পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনায় চক্রটির সন্ধান পেয়েছে পুলিশ। বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে। দুপুরের পর ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হবে।

এর আগে গত ৩১ মে রাজধানীর বিজয় সরণির ট্রাফিক সিগন্যালের যানজটে আটকা পড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে বহনকারী গাড়িটি। তখন গাড়ির গ্লাস খুলে মোবাইল ফোনে কথা বলছিলেন মন্ত্রী।

এ সময় হঠাৎ এক ছিনতাইকারী ছোঁ মেরে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পরপরই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা করেন। এ ঘটনার ৫০ দিন পর ফোনটি উদ্ধার করা সম্ভব হলো।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ