1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শীর্ষ ছিনতাইকারী সুমন গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১ ১২:১৩ am

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী মো. আল আমিন ওরফে সুমন (২৪) ও তার সহযোগী মো. শহিদুল আলম সানি ওরফে সানিকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ জুলাই) ভোরে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট পোস্তারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা ও ইয়াবা উদ্ধার করা হয়। তারা ভোরে গরুর বেপারিকে টার্গেট করে অপেক্ষা করছিলেন।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সুমন চট্টগ্রামের অন্যতম শীর্ষ ছিনতাইকারী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। সে এক জায়গায় বেশিদিন থাকে না। এক জায়গায় ছিনতাই করেই অন্য জায়গায় চলে যায়। এ কারণে তাকে বেরাইজ্যে সুমনও ডাকা হয়। কোরবানি উপলক্ষে সে গরুর হাটের আশেপাশে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল।

তিনি আরও বলেন, দেওয়ানহাট পোস্তারপাড় একটি স্থায়ী ছাগলের হাট রয়েছে। ভোর থেকে সেই হাটে বেপারীদের আসা যাওয়া শুরু হয়। তাদের টার্গেট করে দাঁড়িয়েছিলেন সুমন ও তার সহযোগী। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সুমনের সহযোগী সানির বিরুদ্ধেও ৩টি মামলা রয়েছে। তাদের দুই জনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ