1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লকডাউনে মাছ-মাংস সরবরাহের অনুমতি চেয়ে চিঠি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১ ৫:৫০ pm

ঈদুল আজহার পর সরকারঘোষিত কঠোর লকডাউনে (বিধিনিষেধ) কোরবানির মাংস প্রক্রিয়াজাত ও সরবরাহ এবং মাছ-মাংস, দুধ-ডিমের উৎপাদন, পরিবহন ও বিপণনের অনুমতি চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

রোববার (১৮ জুলাই) মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-১ অধিশাখা থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে এই চিঠি দেয়া হয়।

এতে বলা হয়, করোনা (কোভিড-১৯) বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগ হতে সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে সারাদেশে খাদ্যদ্রব্য, ওষুধ এবং জরুরি পণ্য পরিবহন ও বিক্রয় বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখা হয়েছে। ঈদুল আজহার সময় এবং পরবর্তীতে সমন্বিত খামার ও মাংস প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসমূহ (বেঙ্গল মিট, দেশী মিট, সাদিক এগ্রো ইত্যাদি) গবাদি পশু কোরবানিপূর্বক প্রক্রিয়াজাত করে সেবা গ্রহীতার বাড়িতে পৌঁছে দিয়ে থাকে। এ কাজ সম্পন্ন করতে ঈদুল আজহার পরও ছয় থেকে সাতদিন সময়ের প্রয়োজন হবে।

চিঠিতে আরও বলা হয়, দেশের জনগণের জন্য পুষ্টির চাহিদা পূরণে মাছ-মাংস, দুধ-ডিম উৎপাদন, বিপণন এবং সরবরাহ অব্যাহত রাখা প্রয়োজন। এ লক্ষ্যে এ সকল খাদ্যসামগ্রী উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট কাঁচামালের অব্যাহত যোগান নিশ্চিত করা আবশ্যক। এ অবস্থায় বিধিনিষেধ চলাকালে কোরবানির মাংস প্রক্রিয়াজাতকরণ, মাছ-মাংস, দুধ-ডিম এবং এর জন্য প্রয়োজনীয় কাঁচামাল, খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, কৃত্রিম প্রজননের সামগ্রী উৎপাদনে খামার ও কারখানা খোলা রাখাসহ সরবরাহ এবং বিপণন বিধিনিষেধের আওতা বহির্ভূত ঘোষণার জন্য অনুরোধ করা হয়।

এর আগে ঈদুল আজহাকে সামনে রেখে চলমান লকডাউন শিথিল করা হলেও আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন আরোপ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ