1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দাওরায়ে হাদিসের ফল রোববার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১ ২:৪৭ pm

আগামীকাল রোববার (১৮ জুলাই) ২০২১ সালের কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

শনিবার (১৭ জুলাই) কওমি মাদরাসা শিক্ষাবোর্ড- আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অফিস সম্পাদক মু. অছিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৪৪২ হিজরি/২০২১ খ্রিস্টাব্দের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার ৭ জিলহজ্জ ১৪৪২ হিজরি মোতাবেক ১৮ জুলাই দুপুর ১২টা ৩০ মিনিটে প্রকাশিত হবে।

এর আগে গত ১৬ জুন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ হাইআতুল উলয়ার কার্যালয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ স্থায়ী কমিটির সভায় ১১ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে ফল প্রকাশ এক সপ্তাহ পিছিয়ে ১৮ জুলাই নির্ধারণ করা হয়।

বোর্ডের অফিস সম্পাদক মু. অছিউর রহমান বলেন, দাওরায়ে হাদিস পরীক্ষার ফল তৈরির সব প্রক্রিয়া চূড়ান্ত থাকলেও করোনার ঊর্ধ্বগতি ও সরকারি কঠোর বিধিনিষেধের কারণে এক সপ্তাহ পিছিয়ে আগামী ১৮ জুলাই দাওরা হাদিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

সম্প্রতি রাজধানীর মতিঝিলে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ