1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ১২:০৩ pm

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিন যুবক হলেন- উপজেলার ফুলকোট গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৯) ও রহিমাবাদ এলাকার আব্দুল মান্নানের ছেলে আরেফিন (২৫) ও নিশাত (২১)। তবে ঘটনায় মূল অভিযুক্ত রাব্বি হাসান এখনও পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে উপজেলার ‌‘বি’ ব্লক ও ‘সি’ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা যায়, ফেসবুকে আড্ডা নামে এক গ্রুপে রাব্বি হাসানের সঙ্গে শেরপুর উপজেলার বাসিন্দা ওই নারীর পরিচয় হয় গত ৪ থেকে ৫ মাস আগে। সেই পরিচয়ের সূত্র ধরে মঙ্গলবার (১৪ জুলাই) ‘বি’-ব্লকে রাব্বির সঙ্গে মেয়েটি দেখা করতে যায়। ওই সময় রাব্বি মেয়েটিকে ফুঁসলিয়ে একটি বাড়িতে নিয়ে বন্ধুরা মিলে ধর্ষণ করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, আমরা তিন অভিযুক্তকে আটক করা হয়েছে। ভিকটিম বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। বাকি অভিযুক্তদের দ্রুত আটকে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ