1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সেই আড্ডায় কী নিয়ে কথা হয় মেসি-নেইমারের, জানালেন পারদেস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ১:২২ am

কোপা আমেরিকার ফাইনালের পর শিরোপায় মেসির চুম্বন, স্ত্রীকে মেসির ভিডিও কল, শিরোপা জয়ে মার্তিনেজ- ডি মারিয়াদের উল্লাস, মেসিকে শূন্যে ছুড়ে দিয়ে উদযাপনের ছবিগুলো ভাইরাল হয়েছে।

কিন্তু এসব ছবিকে ছাপিয়ে গেছে খালি গায়ে বসে মেসি-নেইমারের আড্ডাবাজির বেশ কয়েকটি ছবি।

ছবিগুলোকে নিয়ে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, কোপা আমেরিকার উত্তেজনাপূর্ণ ফাইনালের জয়-পরাজয় নিয়েই কথা হয়েছিল বিশ্বফুটবলের দুই তারকার।

তবে নেইমার-মেসির সঙ্গে সেই আড্ডায় অংশ নেওয়া আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস জানাচ্ছেন ভিন্ন কথা।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পারদেস বলেন, ‘আমরা ফাইনালের ব্যাপারে কোনো কথা বলিনি। নিজেদের ব্যাপারে বলেছি। কার পরিবার কেমন আছে, আগামী ৪৫ দিনের ছুটিতে কার কি পরিকল্পনা – এসব বিষয়ে কথা হয়েছে। গুরুত্বপূর্ণ ফাইনালের পর একসঙ্গে বসে অন্য ব্যাপারে কথা বলার মতো মানসিকতা আছে নেইমার ও মেসির। কারণ তাদের বন্ধুত্ব ঈর্ষণীয়।’

পিএসজি তারকা বলেন, ‘যখন আপনি বুঝতে পারবেন যে মেসি ও নেইমারের মতো মানুষের পাশে আছেন। এটা আসলে ফাইনালের চেয়ে বেশি কিছু।’

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ