1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এনটিআরসিএর ৫১৭৬১ শিক্ষক নিয়োগের ফল আজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ১:৩২ pm

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল আজ প্রকাশ করা হবে। মোট ৫১ হাজার ৭৬১টি পদের বিপরীতে এই সুপারিশ করা হবে। আজ সন্ধ্যা থেকে নির্বাচিত প্রার্থীদের মুঠোফোনে এসএমএস যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আয়োজিত ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, মোট ৫৪ হাজার শূন্যপদ থাকলেও ২ হাজার ২০৭টি পদ বাদ থাকবে। বাদবাকি পদগুলোতে নির্বাচিতদের আজ সন্ধ্যায় এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

চলতি বছরের ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৪ হাজার ৩০৪টি শূন্যপদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১টি পদ রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত পদ ২৬ হাজার ৮৩৮টি। মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট শূন্যপদ ২০ হাজার ৯৯৬টি। এর মধ্যে ১৯ হাজার ১৫৪টি এমপিওভুক্ত।

মোট ৫৪ হাজার ৩০৪টি পদের মধ্যে ২ হাজার ২০৭টি এমপিও পদে রিট মামলায় অংশগ্রহণ করা প্রার্থী আবেদনের সুযোগ পেয়েছেন। ২০১৮ সালের ১২ জুন এমপিও নীতিমালা জারির আগে সনদ অর্জন করা প্রার্থীদের মধ্যে যাদের বয়স ৩৫-এর বেশি হয়ে গেছে, তারাও আবেদনের সুযোগ পেয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ