1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মহানগরে ৪ টি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ছাত্রদল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১ ৮:৪৮ pm

মহানগর ছাত্রদলের কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিমের দুই (২) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আহ্বায় কমিটির পূণাঙ্গ প্রস্তাবনা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্ত অনুমোদন করেন। এর আগে গত ১৬ জুন মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ছাত্রদল।

সূত্র জানায়, আন্দোলন সংগ্রামের নিউক্লিয়াস হিসেবে বিবেচিত ঢাকা মহানগর আগামীর যে কোনো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিবেচনায় রাজপথের ত্যাগী ও যোগ্যদের নেতৃত্বে আনার পরামর্শ দিয়েছিলেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদও চার ইউনিটে পরিচ্ছন্ন নেতা বেছে নেয়।

এসব ইউনিট কমিটিতে যারা পদ পেলেন যারা: মহানগর উত্তরের আহ্বায়ক হয়েছেন-জসিম সিকদার রানা এবং সদস্য সচিব-রুহুল আমিন সোহেল। মহানগর দক্ষিনে আহ্বায়ক হয়েছেন-শাহ আলম (পাভেল শিকদার) এবং সদস্য সচিব- মো: নিয়াজ মাহমুদ (নিলয়)। মহানগর পূর্ব কমিটিতে আহ্বায়ক হয়েছেন- শেখ খালিদ হাসান জ্যাকি এবং দস্য সচিব-মো: আল-আমিন। মহানগর পশ্চিম কমিটিতে আহ্বায়ক-মহসিন সিদ্দিকী রনি এবং সদস্য সচিব-আশরাফুল হোসেন মামুন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ