1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১ ১০:১৪ am

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলায় নতুন করে একদিনে রেকর্ড ১০০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

নতুন ১০ জনসহ জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ জনে। অন্যদিকে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৭ হাজার ৭৮৭ জনে।
বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় এক হাজার তিনজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৫২ ও উপজেলার ৩৫১ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৭৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৯১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৩৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৭৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬১ জন এবং অ্যান্টিজেন টেস্টে ২৩৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ