
সাতক্ষীরায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সদরুল কাদির শাওন (৩৫) নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
সদরুল কাদির শাওন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি আলোর যাত্রা নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক ছিলেন।
তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন