1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চীনে ধসে পড়ল কম খরচের হোটেল, নিহত ৮

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ১২:৫০ pm

চীনে একটি হোটেলের কিছু অংশ ধসে পড়ার কারণে আটজন নিহত হয়েছেন। ধ্বংসাবশেষের মধ্যে এখনও নিখোঁজ রয়েছেন ৯ জন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। সোমবার বিকালে হোটেলটির একটি অংশ ধসে পড়ে।

খবরে বলা হয়, চীনের জিয়াংসু প্রদেশের সুজউ শহরে একটি হোটেলের অংশ ধসেপড়ার পর ঘটনাস্থলে আটজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ৯ জন নিখোঁজ রয়েছেন। ধসেপড়া হোটেলটির নাম সিজি কাইইউয়ান।

চীনের সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, উপকূলীয় শহরটির সিজি কাইইউয়ান হোটেলের একটি অংশ ধসেপড়ার ঘটনায় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের একটি দল পাঠিয়েছে।

কেন হোটেলটির অংশ ধসে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে চীনের গণমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি।

সংবাদমাধ্যমটি উদ্ধার অভিযানের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ থেকে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কম খরচে থাকা যেত সিজি কাইইউয়ান হেটেলে। এটি চালু হয় ২০১৮ সালে। যে অংশটি ধসে পড়েছে সেটি ছিল তিন তলাবিশিষ্ট। একটি বুকিং ওয়েবসাইট জানিয়েছে, হোটেলটিতে ৫৪টি কক্ষ ছিল।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ