1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আইনশৃঙ্খলা বাহিনী ছিল তাদের অন্যতম টার্গেট : সিটিটিসি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১ ৫:২৮ pm

রোববার রাতে নারায়ণগঞ্জে দুটি পৃথক বাড়িতে অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সেখান থেকে ৩টি শক্তিশালী আইইডি এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে রোববার বিকেলে যাত্রাবাড়ী থেকে আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলার এবং রাতে কেরানীগঞ্জ থেকে কাউসার হোসেন ওরফে মেজর ওসামাকে গ্রেফতার করে সিটিটিসি।

গত ১৭ মে নারায়ণগঞ্জের সাইনবোর্ড সংলগ্ন পুলিশ বক্সে বোমা ফেলে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এই বোমার তদন্ত করতে গিয়ে রোববার বিকেলে ও রাতে দুজনকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ। তাদের দেয়া তথ্যে রোববার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও বন্দর থানায় অভিযান চালিয়ে আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং তিনটি আইইডি নিষ্ক্রিয় করা হয়।

গ্রেফতার হওয়া দুজন বোমা তৈরির কারিগর ও প্রশিক্ষক। তারা নব্য জেএমবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও স্লিপার সেল হিসেবে আমিরের অধীনে কাজ করছিল।

ওই দুই বাড়িতে বানানো আইইডি দিয়ে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

সোমবার (১২ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

গ্রেফতার হওয়া আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলারকে জিজ্ঞাসাবাদের বরাতে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, ‘নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে যে বোমাটি রাখা হয়েছিল সেটি তার আস্তানায় তৈরি করে তার এক সহযোগীর মাধ্যমে নারায়ণগঞ্জে নিয়ে এসেছিল।’

তিনি জানান, মো. কাউসার হোসেন ওরফে মেজর ওসামা জানায়, সে দীর্ঘদিন থেকে নব্য জেএমবির সামরিক শাখার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। এরই ধারাবাহিকতায় সে ওই সংগঠনের সামরিক শাখার অন্যান্য সদস্যদের সঙ্গে অনলাইনে ও অফলাইনে যোগাযোগ রক্ষা করে বোমা তৈরির প্রশিক্ষণ দিত। বাংলাদেশের নব্য জেএমবির আমীর মাহাদী হাসান ওরফে আবু আব্বাস আল বাঙালির সঙ্গে সে নিয়মিত যোগাযোগ রাখত বলে জানায়।

গ্রেফতার হওয়া জঙ্গিদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ছিল এমন প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, ‘আপনারা জানেন ঈদের পর পর গত ১৭ মে তারা পুলিশ বক্সে বোমা রেখে এসেছিল। তাদের লক্ষ্য ছিল এ ধরনের বিস্ফোরকের মাধ্যমে তাদের যে টার্গেট ছিল সেখানে হামলা করা। তবে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তাদের অন্যতম টার্গেট।’

গ্রেফতার দুই জঙ্গি ভিন্ন গ্রুপের। তাদের মধ্যে কোনো যোগসাজশ ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্রেফতার জঙ্গিরা স্লিপার সেল হিসেবে কাজ করে আসছে। তাদের আমিরের নির্দেশে আলাদা আলাদাভাবে কাজ করত। তারা তথাকথিত আমিরের নির্দেশে কাজ করত। তাদের মধ্যে আপাতত কোনো যোগসাজশ আমরা লক্ষ্য করিনি। তবে আমাদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।’

গ্রেফতার একজন ‘মেজর’ ও অন্যজন ‘ক্যাপ্টেন’, তারা সামরিক বাহিনীতে ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তাদের সাংগঠনিক নাম। তাদের সংগঠনের সামরিক শাখা রয়েছে সেটির সদস্য তারা।’

এরা কত দিন ধরে এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, জানতে চাইলে তিনি বলেন, ‘তারা গত ১৫ মে একটি হামলার চেষ্টা করেছে। গতকাল তাদের আমরা গ্রেফতার করি। গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। আজকের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করেছি। আবেদন মঞ্জুর হলে এ বিষয়ে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। দুই জঙ্গিকে ১০ দিন করে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ