1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেককে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১ ৬:০২ pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন তাদের প্রত্যেককে অন্তত ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ। এছাড়া যারা বেঁচে আছেন তাদের চিকিৎসা শেষে ট্রেনিং দিয়ে পুনরায় কর্মক্ষম করে তোলার দাবি জানান তিনি।

রোববার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ দাবি জানান।

ডা. জাফরউল্লাহ বলেন, সরকারি কর্মকর্তাদের হাতে আমাদের জীবন ছেড়ে দেওয়া যাবে না। তাই যত পরিদর্শক কমিটি আছে সেখানে অন্তত দুইজন নিরপেক্ষ পরিদর্শক থাকতে হবে, যেখানে সাংবাদিক বা কোনো বিশিষ্ট নাগরিক হতে পারেন। তারা আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত হবেন না। নিরপেক্ষ পরিদর্শক থাকলে অন্তত মিথ্যাচারটা কম হবে। এই জাতীয় ঘটনা আমাদের উন্নয়নকে ব্যাহত করবে এবং বিশ্বের সামনে আমাদের লজ্জিত হতে হবে।

তিনি বলেন, যারা আমাদের জীবন ও রাষ্ট্রকে চলমান রাখে তাদের জীবনের নিরাপত্তা যেভাবে দেওয়ার কথা ছিল তা দেওয়া হয়নি। এখানে কেউ হত্যা না করলেও এটাকে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলতে হবে। সরকারের সংস্থাগুলোর উচিত ছিল নিয়মিত পরিদর্শন করা। এ ক্ষেত্রগুলো দুর্নীতিগ্রস্ত হওয়ায় তা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, এতগুলো জীবনের দায়-দায়িত্ব কে নেবে। এর দায় সরকারেরই। প্রধানমন্ত্রীর উচিত এখানে এসে এলাকাবাসীর কাছে ক্ষমা চাওয়া। তার সরকারের ভুলভ্রান্তির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ