
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ভিন্ন ভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সোয়া ১১টার দিকে সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে গত ৭ জুলাই পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) (পার্সােনেল ম্যানেজমেন্ট-২) শাহজাদা মো.আসাদুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে এ বদলি করা হয়েছে।
এতে বলা হয়েছে, চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীরকে রাজশাহী রেঞ্জে ও বাকলিয়া থানার ওসি রুহুল আমিনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। পর্ববর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এ বদলি আদেশ কার্যকর হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ