1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভালোই জবাব দিচ্ছে জিম্বাবুয়ে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ৯:৩৭ pm

বিপদ কাটিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ আর তাসকিন আহমেদের অবিশ্বাস্য এক জুটিতে প্রথম ইনিংসে ৪৬৮ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তবে তাতেও স্বস্তিতে থাকার উপায় নেই।

হারারে টেস্টে যে জিম্বাবুয়েও ব্যাট হাতে নেমে শক্ত জবাব দিচ্ছে। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা তুলেছে ১ উইকেটে ১১৪ রান। তাকুজওয়ানাশে কাইতানো ৩৩ আর অধিনায়ক ব্রেন্ডন টেলর ৩৭ রানে অপরাজিত আছেন। জিম্বাবুয়ে পিছিয়ে ৩৫৪ রানে।

বাংলাদেশের বড় সংগ্রহের জবাব দিতে নেমে বেশ ধীরগতিতে শুরু করে জিম্বাবুয়ে। ব্যাট হাতে চমকে দেয়া তাসকিন নিজের আসল ভূমিকা বোলিংয়ে নেমেও লাইন লেহ্ন বজায় রেখেছেন।

ডানহাতি এই পেসারকে দিয়ে বোলিং উদ্বোধন করান অধিনায়ক মুমিনুল হক। প্রথম ওভারেই মেইডেন। তাসকিন আর এবাদত হোসেনের করা প্রথম পাঁচ ওভারে জিম্বাবুয়ে তুলে মাত্র ৫ রান। তাসকিন ৩ ওভারে দুইটিই মেইডেন নেন, দেন মাত্র ১ রান। এবাদত ২ ওভারে ৪।

কিন্তু এরপর আস্তে আস্তে খোলস ছেড়ে বের হতে থাকেন জিম্বাবুইয়ান দুই ওপেনার। দেখেশুনে এগিয়ে নিতে থাকেন দলকে। মিলটন সাম্বা আর কাইতানোর ওপেনিং জুটি ভাঙতেই ঘাম ঝরেছে বাংলাদেশি বোলারদের। ২৭.২ ওভার কাটিয়ে দেন তারা, তুলেন ৬১ রান।

শেষ পর্যন্ত এই জুটিটি ভেঙেছেন সাকিব আল হাসান। তার বাঁহাতি স্পিনে পরাস্ত হয়েছেন ৮৩ বলে ৭ বাউন্ডারিতে ৪১ রান করা সাম্বা। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন তিনি।

তবে এরপর ১৩.৪ ওভারে প্রায় চারের কাছাকাছি করে রান তুলে ৫৩ রান যোগ করেছেন টেলর আর কাইতানো। বাংলাদেশি বোলাররা তেমন কোনো বিপদেই ফেলতে পারেননি স্বাগতিকদের। যা কিনা দুশ্চিন্তা বাড়াবে তৃতীয় দিনে।

এর আগে মাহমুদউল্লাহ রিয়াদ আর তাসকিন আহমেদের নবম উইকেটে ১৯১ রানের রেকর্ড জুটিতে ভর করে ১২৬ ওভারে ৪৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে তিনি ছিলেনই না। শেষ মুহূর্তে কয়েকজনের চোট-শঙ্কায় অন্তর্ভূক্ত হন। আর একাদশে জায়গা পেয়েই নিজের অপরিহার্যতা আরও একবার প্রমাণ করেছেন মাহমুদউল্লাহ।

চাপের মুখে ক্যারিয়ারসেরা ইনিংসটাই খেললেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে রেকর্ড জুটি গড়লেন। যার ওপর ভর করেই কঠিন বিপদ থেকে উদ্ধার হলো দল।

হারারে টেস্টে জিম্বাবুয়ের বোলিং তোপে ১৩২ রানের মধ্যে ৬ উইকেট হারানো বাংলাদেশ দুইশ পর্যন্ত যেতে পারবে কি না, একটা সময় সেটা নিয়েই সংশয় ছিল। কিন্তু মাহমুদউল্লাহ আর তাসকিন মিলে রূপকথার এক জুটি গড়েছেন। তাসকিন ৭৫ রানে ফিরলেও মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত অপরাজিতই থেকে যান ক্যারিয়ারসেরা ১৫০ রানে।

এর আগে মাহমুদউল্লাহর টেস্ট ক্যারিয়ারে সেরা ইনিংসটি ছিল ১৪৬ রানের। ২০১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা করেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

ওই ম্যাচেও বড় জুটি গড়েছিলেন। সৌম্য সরকারকে নিয়ে পঞ্চম উইকেটে ২৩৫ রানের জুটি গড়েছিলেন মাহমুদউল্লাহ। যেটি কিনা বাংলাদেশের টেস্ট ইতিহাসের সপ্তম সেরা জুটি।

এই মাহমুদউল্লাহ আরও একবার দেখালেন, তিনি ফুরিয়ে যাননি। বয়সটা ৩৬ ছুঁইছুঁই হলেও দলের বিপদে হাল ধরার মতো সামর্থ্য এখনও আগের মতোই আছে তার।

নবম উইকেটে তাসকিনকে নিয়ে ১৯১ রানের জুটিতে বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের ইতিহাসে এই উইকেটে এটিই সেরা। নবম উইকেটে যে কোনো দলের সেরা জুটি হারারের স্পোর্টস ক্লাব মাঠেও।

শেষ পর্যন্ত মিলটন সাম্বার ঘূর্ণিতে তাসকিন আহমেদ ব্যক্তিগত ৭৫ রানে বোল্ড হলে ভেঙেছে রেকর্ডগড়া জুটিটি। ১৩৪ বলে তাসকিনের ক্যারিয়ারসেরা ইনিংসটিতে ছিল ১১টি বাউন্ডারির মার।

দলীয় ৪৬১ রানে তাসকিন ফেরার পর আর বেশিদূর এগোয়নি বাংলাদেশের ইনিংস। এবাদত হোসেন এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন শূন্য রানেই। ৭ রান যোগ করেই থামে টাইগাররা।

তবে মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন। ক্যারিয়ারসেরা ১৫০ রানের হার না মানা ইনিংসে ১৭ বাউন্ডারির সঙ্গে একটি ছক্কা হাঁকান তিনি।

জিম্বাবুইয়ান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ব্লেসিং মুজারবানি। ৯৪ রান খরচায় বাংলাদেশের ৪ ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখিয়েছেন তরুণ এই পেসার। ২টি করে উইকেট শিকার ডোনাল্ড তিরিপানো আর ভিক্টর নিয়াচির।

এই টেস্টে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই ৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল টাইগাররা। সেখান থেকে অধিনায়ক মুমিনুল হকের ৭০ রানের ইনিংসে প্রাথমিক বিপদ সামলে নিলেও পরে আবার ধাক্কা খায় সফরকারি দল।

১৩২ রানের মধ্যে হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে লিটন দাস আর মাহমুদউল্লাহ মিলে গড়েন ১৩৮ রানের জুটি। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন লিটন। ১৪৭ বলে ১৩ বাউন্ডারিতে ৯৫ রান করে তিরিপানোকে পুল খেলতে গিয়ে ক্যাচ হন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। পরের বলেই মেহেদি হাসান মিরাজকেও তুলে নেন জিম্বাবুইয়ান পেসার। তারপর মাহমুদউল্লাহ-তাসকিন জুটি।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ