1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চট্টগ্রামে মামলা ৭৫১, গাড়ি আটক ৫৪০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১ ১০:৩১ pm

কঠোর লকডাউনে বিধিনিষেধ না মানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ৭ দিনে ৭৫১টি মামলা ও ৫৪০টি গাড়ি আটক করেছে।

বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৭ জুলাই) রাত ৮টা পর্যন্ত এসব মামলা হয়েছে। এবারের কঠোর লকডাউনে পুলিশ, র‌্যাব-বিজিবির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম নগরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে পুলিশ।

আরফাতুল ইসলাম বলেন, আজ বুধবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বাসা থেকে বের হওয়ায় ২৩৭টি মামলা ও ১১৪টি গাড়ি আটক করা হয়েছে। তিনি বলেন, লকডাউনে গত সাত দিনে ৭৫১টি মামলা ও ৫৪০টি গাড়ি আটক করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ