1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৩ হাজার পরিবহন শ্রমিক প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১ ৬:৪৯ pm

করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধে কর্মহীন হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। এমন অবস্থায় তাদের কষ্ট লাঘবে ময়মনসিংহের তিন হাজার পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (০৭ জুলাই) সকালে নগরীর বড় বাজারস্থ মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। উদ্বোধনী দিনে ৬০০ মোটরযান শ্রমিকের হাতে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস বলেন, কাজ বন্ধ থাকায় পরিবহন শ্রমিকরা খুবই কষ্টের ভেতর দিয়ে দিন কাটাচ্ছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী ভালো করেই জানেন। সেজন্য করোনা সংকটে বরাবরের মত এবারও তিনি বিভিন্নভাবে শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, চলমান বিধিনিষেধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের পরিবহন শ্রমিকরা। সেই বিষয়টি চিন্তা করেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ময়মনসিংহে তিন হাজার পরিবহন শ্রমিকের প্রত্যেককে ১০ কেজি করে মোট ৩০ মেট্রিক টন চাল দেওয়া হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে এগুলো বিতরণ করা হবে। শুধু পরিবহন শ্রমিক নয়, কর্মহীন হয়ে পড়া সবাইকে এই ত্রাণ কার্যক্রমের আওতায় আনা হবে। আমরা আশা করি ময়মনসিংহ জেলায় কেউ অভুক্ত থাকবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ