1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লকডাউন অমান্য করায় ৫২৩ জনকে জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১ ৫:৩১ pm

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর লকডাউন অমান্য করায় রাজধানীতে গ্রেফতার ৫২৩ জনকে জরিমানা অনাদায়ে ১ ঘণ্টা কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সূত্রটি জানায়, মঙ্গল ও বুধবার ৫২৩ জনকে ডিএমপি অ্যাক্টে মামলা দিয়ে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানা পুলিশ। এরপর বিচারক তাদের ১০০ টাকা করে জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে ১ ঘণ্টা করে কারাদণ্ডের আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) ৭৫৮ জনকে ১০০ টাকা করে জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে দুই ঘণ্টা করে কারাদণ্ডের আদেশ দেন আদালত।

সোমবার (৫ জুলাই) আরও ৬৯০ জনকে কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। রোববার (৪ জুলাই) ৬৩৬ জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিনুর রহমান ও সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তাদের নির্দিষ্ট পরিমাণ জরিমানা করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ