
ভারতীয় বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার বুধবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তার বয়স হয়েছিল ৯৮ বছর। দিলীপ কুমারের চিকিৎসার তত্ত্বাবধানকারী মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের পালমোনোলোজিস্ট ডা. জলিল পার্কার গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।খবর বিবিসির।
দিলীপ কুমারের ভেরিফায়েড টুইটার পেজ থেকে সকাল ৮টার কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ছয় দশকের ক্য্যারিয়ারে তিনি ৬৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার স্ত্রী মুম্বাই চলচ্চিত্রের আরেক অভিনেত্রী সায়রা বানু।
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষ সময়ে স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন তার। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ কুমার। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস