1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্ত্রীকে কুপিয়ে ইউএনও অফিসে স্বামীর আত্মসমর্পণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১ ১২:১৩ am

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের পারিবারিক কলহের জেরে জসীম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি স্ত্রী ইয়াসমিন আক্তারকে (৩৫) কুপিয়ে জখম করে ইউএনও অফিসে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার ( ৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে মাইজপাড়া এ ঘটনা ঘটে।

জসীম উদ্দিন একই থানার গন্ডামানা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ঘোনা এলাকার মোক্তার আহমদের ছেলে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবীর বলেন, পারিবারিক কলহের জেরে জসীম উদ্দিন নামে এক ব্যক্তি স্ত্রীকে শরীরের বিভিন্ন স্থানে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। স্ত্রীকে কোপানোর সংবাদ জসীম নিজে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জসীমকে থানায় হস্তান্তর।

জসিকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, জসিম কোন কাজকর্ম করতেন না। বিভিন্ন সময়ে স্ত্রীকে মারধর করতেন। আজকে ছেলে মা ইয়াসমিন আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক ইয়াসমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় জসিমকে গ্রেফতার দেখানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ