1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় মৃত চিকিৎসককে করোনা মোকাবিলার দায়িত্ব দিল স্বাস্থ্য মন্ত্রণালয়!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ৫:০৩ pm

কোভিড-১৯ মোকাবেলা করতে করোনা আক্রান্ত হয়ে মৃত এক চিকিৎসককে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়!

ডা. জীবেশ কুমার প্রামানিক নামের ওই চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মেডিসিন বিভাগে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছরের শুরুতেই তিনি করোনায় আক্রান্ত হন। এরপর তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৬ জানুয়ারি তিনি মারা যান।

এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীনের গত ৫জুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ৪৩ চিকিৎসককে বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পদায়ন করা হয়। এই প্রজ্ঞাপনের ১৫ নং ক্রমিকে ডা. জীবেশ কুমার প্রামানিকের নামও রয়েছে।

ডা. জীবেশের সহকারি হিসেবে কর্মরত ছিলেন গঙ্গানাথ গোকুল।

তিনি জানান, মঙ্গলবার সকালে কয়েকজন চিকিৎসক তাকে ফোন করে ডা. জীবেশের মৃত্যুর তারিখ জানতে চান। এসময় তিনি জেনেছেন মৃত ওই চিকিৎসককে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে পদায়ন করা হয়েছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন মঙ্গলবার সকালে হাতে পেয়েছি। সেখানে একজন মৃত চিকিৎসকের নাম রয়েছে।

বিষয়টি বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ