1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আ.লীগ নেতার দুই ছেলের বিরুদ্ধে হাসপাতালে কর্মচারীদের মারধরের অভিযোগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১ ৯:১৯ pm

জামালপুরের মাদারগঞ্জে দরপত্রের ব্যাংক ড্রাফট (বিডি) ফেরত না পাওয়ায় এক আওয়ামী লীগ নেতার দুই ছেলের বিরুদ্ধে স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও কর্মচারীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুজনের একজন আবার ওই স্বাস্থ্য কমপ্লেক্সেরই কর্মচারী।

অভিযুক্তরা হলেন: মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. দৌলতুজ্জামান ওরফে দুলালের ছেলে মো. মামুন (৪০) ও মো. নাবিল (৩০)। এর মধ্যে নাবিল যুবলীগের কর্মী ও মো. মামুন ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী। উপজেলার পরিষদের কাছেই বাণীকুঞ্জ এলাকায় তাঁদের বাসা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্রয়ের একটি দরপত্র পায় ভূঁইয়া সার্জিক্যাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই দরপত্র দেখভাল করেন উপজেলা আওয়ামী লীগ নেতার ছেলে মো. নাবিল ও মো. মামুন। আজ দুপুর ১২টার দিকে প্রথমে মো. মামুন ও পরে নাবিল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক জাহা আলমের কাছে দরপত্রের কাজ সমাপ্ত হয়েছে দাবি করে ৪টি ব্যাংক ড্রাফটের ৫৮ হাজার টাকা ফেরত চান। এ সময় হিসাবরক্ষক জাহা আলম এ সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখতে চান। এতেই তাঁরা দুই ভাই চরমভাবে উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা সেখানে ভাঙচুর ও ফাইল তছনছ করেন। এ সময় হিসাবরক্ষক জাহা আলম, ক্যাশিয়ার বেলাল হোসেন ও কর্মচারী মোশারফ হোসেনকে তাঁরা মারধর করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক জাহা আলম বলেন, বেশ কিছুদিন ধরে ওই দুই ভাই নিয়ম–বহির্ভূতভাবে কোনো ধরনের কাজপত্র ছাড়াই ব্যাংক ড্রাফট ফেরত নিতে চাপ দিয়ে আসছিলেন। তাঁদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়ায়, তাঁরা উত্তেজিত হয়ে যান। পরে কক্ষে ভাঙচুর এবং তাঁর গলা চেপে ধরে এলোপাতাড়ি ঘুষি মারেন।

জাহা আলম আরও বলেন, তাঁর কপালের ডান পাশে ফুলে গেছে। নাকের নিচে ও চোখে ফুলে গেছে। ডান চোখে ও ডান হাতের কবজির ওপরেও তাঁরা ঘুষি মেরেছেন। তিনি এ বিষয়ে মামলা করবেন।

ভাঙচুর ও মারধরের বিষয়টি অস্বীকার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. মামুন। তিনি বলেন, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ঢাকায় আমার এক বন্ধুর লাইসেন্সধারী ঠিকাদার প্রতিষ্ঠান দরপত্রটি পেয়েছে। সেই এখানে দরপত্র জমা দিয়েছিল। সরবরাহের কাজটিও পেয়েছিল। দরপত্রের শর্ত অনুযায়ী সব প্রয়োজনীয় ওষুধ সরবরাহও করা হয়েছে। কিন্তু ব্যাংক ড্রাফট ফেরত দিচ্ছিল না। ফলে আমি প্রথমে ব্যাংক ড্রাফট ফেরতের জন্য যাই। এ সময় তাঁরাই আমার ওপর চড়াও হন এবং আমাকে ধাক্কা মারেন।

অভিযোগকারীদের বিষয়ে মামুন বলেন, তাঁরা হাসপাতালের একটি সিন্ডিকেট। ফলে এসব মিথ্যা অভিযোগ করছেন। সেখানে কোনো ভাঙচুর বা মারধরের ঘটনা ঘটেনি।

জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও তিন কর্মকর্তা-কর্মচারীকে মারধর করা হয়েছে, এই খবর পেয়ে তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদারগঞ্জ থানার ওসি মাহাবুবুল হোসেন বলেন, জাহা আলম বাদী হয়ে একটি এজাহার জমা দিয়েছেন। মামলা নথিভুক্তের বিষয়টি প্রক্রিয়াধীন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ