1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডিসিকে নিয়ে কমিটির মাধ্যমে জরুরি বাঁধ মেরামত করতে হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১ ৫:৪৯ pm

অনিয়ম রোধে জরুরি বাঁধ মেরামত কাজ জেলা প্রশাসককে (ডিসি) অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের মাধ্যমে করতে হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

রোববার (৪ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে জরুরি বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা জানান। পানিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যাসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় তৎপর রয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। স্কুল-কলেজ, হাট-বাজারসহ নদীভাঙন রোধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হলেই ব্যবস্থা নিচ্ছে আমাদের প্রকৌশলীরা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে সার্বক্ষণিক মনিটরিং করছি এবং অনলাইনে নির্দেশনা দিচ্ছি।’

তিনি বলেন, ‘করোনার মধ্যেও আমাদের সকল প্রকৌশলী দুর্যোগ মোকাবিলায় দিনরাত কাজ করছেন।’

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ উপস্থিত ছিলেন।

এদিকে জলাবদ্ধতার বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান মুঠোফোনে যোগাযোগ করলে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘ডিএনডি প্রকল্পাধীন এলাকার বাইরের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাছাড়া খনন করা খালে ময়লা ফেলা এবং অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ না হলে প্রকল্পের সুফল পাওয়া যাবে না। এখন আবাসিক হলেও অতীতে এই প্রকল্পের উদ্দেশ্য ছিল সেচ সম্প্রসারণ।’

জলাবদ্ধতার সমস্যা সরাসরি দেখতে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আগামী রোববার নারায়ণগঞ্জের ডিএনডি প্রকল্পাধীন এলাকা পরিদর্শনে যেতে পাবেন বলেও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ