1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খুলনায় আরও ১১ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১ ১১:৩৯ am

খুলনার তিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) পৃথকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে বর্তমানে ২১৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে রেড জোনে ১১৩ জন, ইয়োলো জোনে ৪২ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন।

মৃতরা হলেন- খুলনার ফুলবাড়ীগেট এলাকার আনোয়ারা খাতুন (৩২), সোনাডাঙ্গার নাজমা (৪৪), রূপসার নূর ইসলাম (৬৬), সাতক্ষীরার শ্যামনগরের সুবর্ণা (৫৫), যশোর সদরের মো. শরিফুল ইসলাম (৪২) ও খুলনার ডুমুরিয়ার মোশারফ (৬৩)।

গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার ফুলতলার তারতিবপুরের বিবেক কুণ্ডু (৪৯), সোনাডাঙ্গার দারুস সালাম মসজিদ লেনের মানসুরা বেগম (৫৩), রূপসার রহিম নগরের আব্দুল মান্নান সরদার (৬০) ও বাগেরহাটের চিতলমারীর আওয়াল শিকদার (৭০) মারা গেছেন।

এ হাসপাতালে আরও ১২০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ৯ জন ও এইচডিইউতে আছেন ১০ জন।

অন্যদিকে খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, হাসপাতালের করোনা ইউনিটে আলেয়া বেগম (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি যশোরের বারান্দিপাড়ার বাসিন্দা। এছাড়া এ হাসপাতালে ৭০ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৩৩ জন পুরুষ ও ৩৭ জন মহিলা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ