1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কড়া নজরদারিতে ব্যক্তিগত গাড়ির দৌরাত্ম্য কমেছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১ ১০:৩৮ pm

করোনার সংক্রমণ বিস্তার রোধে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিধিনিষেধের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া কড়ি নজরদারিতে ব্যক্তিগত গাড়ির দৌরাত্ম কমেছে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় সকালে ঢাকার সড়কগুলো গতকালের তুলনায় আরও বেশি ফাঁকা ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা ও ব্যক্তিগত গাড়ি কম চোখে পড়েছে।

সরেজমিনে রাজধানীর মিরপুর, বনানী, বিমানবন্দর সড়ক, প্রগতি সরণি, মোহাম্মদপুর, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মগবাজার ও শান্তিনগর এলাকা ঘুরে দেখা যায়-এসব সড়কে গাড়ির সংখ্যা কম। যে কয়টি গাড়ি বের হয়েছিল সেগুলোকে আবার পুলিশের জিজ্ঞাসাবাদের মধ্যে পড়তে হয়েছে।

এদিকে নিয়ম ভেঙে রাস্তায় বের হওয়ায় ডিএমপির ট্রাফিক বিভাগ ৬৮টি গাড়িকে ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩২০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোবাইল কোর্ট জরিমানা করেছে ২০৮ জনকে।

কঠোর লকডাউনের প্রথম দিনেও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল দাপিয়ে বেড়াচ্ছিল রাজধানী। তবে সেদিন জরিমানা গুনতে হয়েছে অনেক যানকে।

মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সোহেল রানা বলেন, আজকে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম, যেসব গাড়ি বের হয়েছে বেশিরভাগ জরুরি প্রয়োজনে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ