1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দ্বিতীয় দিনে রাজধানীতে গ্রেফতার ৩২০ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১ ৭:৪৩ pm

রাজধানীতে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল থেকে রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় তাদের গ্রেফতার করা হয়। আজ সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।

সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে ২০৮ জনকে। এ ছাড়া ট্রাফিক পুলিশ ৬৮টি গাড়িকে ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করে।

ডিএমপির পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, ডিএমপির অর্ডিন্যান্সে ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগরীর ট্রাফিক পুলিশের ৮টি বিভাগে ৬৮টি গাড়িকে জরিমানা করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা।

বিধিনিষেধ অমান্য করার অভিযোগে শাটডাউনের প্রথম দিন বৃহস্পতিবার প্রায় ৬০০ ব্যক্তিকে গ্রেফতার করে ডিএমপি। মোবাইল কোর্টে জরিমানা করা হয় ২১২ জনকে।মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় ৩১৯ জনকে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ