
ঝিনাইদহ সদর হাসপাতালে হিসাব রক্ষক আব্দুস সালাম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুনুর রশিদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান দীর্ঘ ১৫ দিন যাবত তিনি করণা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার দুপুরে তিনি ইন্তেকাল করেন। এর আগে তিনি ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আব্দুস সালামের বাসায় বাড়ি যশোর শহরে। মৃত্যুর পর তার লাশ যশোরে নিয়ে দাফন করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই