1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: মির্জা ফখরুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১ ২:৪৩ pm

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ঐক্য এবং সমস্ত রাজনৈতিক শক্তিগুলো যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের ঐক্যবদ্ধ করে একটা গণআন্দোলনের মধ্যে দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনগুলোতে আমরা আমাদের সব শক্তি ও মেধাকে সেই কাজে নিয়োগ করবো।

আজ বুধবার বিকেলে এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পুরো রাষ্ট্রের কাঠামোটাকেই পরিবর্তন করে দিয়েছে। এটা ভয়াবহ একটা অপরাধ। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে যে ভাবনা, আশা- আকাঙ্ক্ষা নিয়ে এবং রাষ্ট্রের যে গণতান্ত্রিক চরিত্র নির্ধারণ করেছিলাম, সেই রাষ্ট্রের চরিত্রকে তারা পুরোপুরিভাবে বদলে দিতে শুরু করেছে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সভা সঞ্চালনা করেন।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ